শহরের বিখ্যাত মৎস্যাধারের দ্বারপ্রান্তে এক ডজন পুলিশের গাড়ি এসে জড়ো হয়েছে। গাড়ির অনবরত সাইরেনের শব্দে শহরের সবাই জেগে উঠেছে। সাইরেনের শব্দ মানেই অশুভ কিছু ঘটে যাওয়ার ইঙ্গিত। আর তা যদি মধ্যরাত্রে, তাহলে তো কথাই নেই। পুলিশ ভ্যানের পেছনের বড় গাড়ি থেকে কালো স্যুট পড়া এক অফিসার দরজা খুলে বেরিয়ে আসলেন। তার ঠোঁটে কামড়ে ধরা চুরুট থেকে সর্পিল আকারে ধোঁয়া বেরিয়ে দ্রুত বাতাসে মিলিয়ে যাচ্ছে। তার চেহারায় দুশ্চিন্তার ছাপ দেখে সার্জেন্টরা ভয়ে তটস্থ। তিনি শহরের পুলিশ বাহিনীর প্রধান বলে তার দুশ্চিন্তা হবারই কথা। চুরির ঘটনায় তেমন নতুন কিছু নেই। এখানে সেখানে প্রায়ই চুরির অভিযোগ পাওয়া যায়। কিন্তু এবারের ঘটনা বেশ গুরুতর। শহরের মৎস্যাধার থেকে বেশ দুর্লভ প্রজাতির মাছ চুরি হয়ে গিয়েছে। সরকারের বিশেষ তত্ত্বাবধানে থাকা এই মাছকে গত বছর জাতীয় সম্পদ ঘোষণা করা হয়েছিলো। তাই উপর মহল থেকে সরাসরি পুলিশ প্রধানকে নির্দেশ দেয়া হয়েছে। যে করেই হোক, দ্রুত সেই মূল্যবান মাছ খুঁজে বের করা চাই। পুলিশ প্রধান ঘটনাস্থল থেকে তার বাহিনী নিয়ে চোরের ফেলে যাওয়া সূত্র ধরে মহাসড়ক দিয়ে অগ্রসর হতে থাকলেন। তারপর বিশাল মহাসড়ক থেকে ডান দিক...
Comments
Post a Comment